বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মাদকবিরোধী ফেসবুক পোস্টে সরাসরি মাদক সেবনের হুমকি ৫.৯০ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ! গ্রেপ্তার ৩, অধরাই মূলহোতারা চা শ্রমিক ইউনিয়নের দ্রুত নির্বাচনের দাবিতে শ্রীমঙ্গলে বিক্ষোভ ও মানববন্ধন জগন্নাথপুরে কীর্তন শেষে ফেরার পথে নৌকাডুবি: ২ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ আরও ২ তারেক রহমান দেশ চালাতে পারবেন না, উনি পরীক্ষায় ফেল করেছেন, তারেক রহমান কি জুলাইযোদ্ধাদের মেরে ফেলতে চান?’— প্রশ্ন এনসিপির ডা. মাহমুদা মিতুর হবিগঞ্জ শহরে ঢুকতে না পেরে রশিদপুর গ্যাসক্ষেত্র এলাকার রাস্তায় অবস্থান এনসিপির হামলার শিকার নাসিরুদ্দীন পাটোয়ারী ও সারজিস, আহত একাধিক সাংবাদিক সিলেটে একই দিনে পৃথক দুই সহিংসতায় স্কুলছাত্র ও যুবক নিহত, আহত কয়েকজন শেখ হাসিনার সঙ্গে ‘গোপনে ফোনালাপ’, পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

মাদকবিরোধী ফেসবুক পোস্টে সরাসরি মাদক সেবনের হুমকি

সিলেটি চ্যানেল ডেস্ক

 

প্রকাশিত: ০৪-০৮-২০২৬
সিলেটি চ্যানেল ডেস্ক

সম্প্রতি মাদকের বিরুদ্ধে চলছে অভিযান। এই বিষয়কে সামনে রেখে গত ৩১-০৭-২০২৬ তারিখে মনুমুখ আল-হোসাইন ইসলামি যুব সংগঠনের সহযোগিতায় মৌলভীবাজারের ২নং মনুমুখ ইউনিয়নের মনুমুখ ও সুজননগর গ্রামের যুবসমাজকে নিয়ে একটি মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় মনুমুখ বাজারে বাবলু হোসেনের দোকানে। সভায় উপস্থিত বক্তারা “মাদককে না বলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান।

পরে উক্ত বিষয়টি জাকির হোসেন তার ফেসবুক আইডিতে ভিডিও আকারে পোস্ট করেন। সেখানে অভিযোগ রয়েছে, একজন মাদকসেবী প্রকাশ্যে মন্তব্য করে মাদক সেবন করবেন বলে হুমকি দেন এবং পোস্টকারীসহ যারা মাদক সেবনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তাদের সবাইকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।

অভিযুক্ত ব্যক্তির নাম মো. তোফায়েল আহমদ। পিতা: মৃত আব্দুল মালেক। স্থায়ী ঠিকানা: চানপুর, মনুমুখ। বর্তমান ঠিকানা: বড়কাপন, মৌলভীবাজার

স্থানীয়দের মতে, এ ধরনের মাদকাসক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে এলাকার যুবসমাজ ক্ষতিগ্রস্ত হবে। অভিযোগ রয়েছে, তিনি একের পর এক প্রকাশ্যে মাদক সেবনের হুমকি দিয়ে যাচ্ছেন। তার এমন বক্তব্যে এলাকার অনেক যুবক নেতিবাচকভাবে প্রভাবিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে।

মনুমুখ আল-হোসাইন ইসলামি যুব সংগঠনের দায়িত্বশীলরা জানান, এ ধরনের প্রকাশ্য হুমকি ও মাদক সেবনকে উৎসাহিত করার মতো কর্মকাণ্ড ভবিষ্যতে আরও তরুণদের মাদকের প্রতি আসক্ত করে তুলতে পারে।

এ কারণে এলাকার সচেতন যুবসমাজ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অভিযুক্ত ব্যক্তিকে যথাযথ আইনের আওতায় এনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।