মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

সিলেটে ভূমি অফিসে তহশিলদার–অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল

সিলেটি চ্যানেল ডেস্ক
ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

 

২৭ মার্চ ২০২৬ | সিলেট ডেস্ক

গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়ন ভূমি অফিস-এ উপ সহকারী ভূমি কর্মকর্তা (তহশিলদার) ও অফিস সহায়কের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

দরজা বন্ধ করে অফিস কক্ষের ভেতরে সংঘটিত এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

বুধবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রুস্তমপুর ইউনিয়ন এলাকায় অবস্থিত ওই ভূমি অফিসে এ ঘটনা ঘটে।

ভিডিওতে যা দেখা গেছে
ভাইরাল ভিডিওতে দেখা যায়, উপ সহকারী ভূমি কর্মকর্তা দেলোয়ার হোসেন ও অফিস সহায়ক আয়াত উদ্দিন দরজা বন্ধ করে একে অপরের কলার ধরে কিল-ঘুষি মারছেন।

বাইরে থাকা সেবাগ্রহীতারা দরজা খোলার আহ্বান জানান। পরে দরজা খুললে এক যুবক ভেতরে ঢুকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অফিস সহায়ককে বাইরে বের করে দেন।

ঘটনার কারণ নিয়ে ভিন্ন বক্তব্য
স্থানীয়দের কেউ কেউ দাবি করেছেন, অর্থ লেনদেন সংক্রান্ত বিরোধ থেকে এই সংঘর্ষের সূত্রপাত।

আবার কেউ অভিযোগ করেছেন, ওই অফিসে সেবা পেতে ঘুষ দিতে হয়।

এ বিষয়ে তহশিলদার দেলোয়ার হোসেন মন্তব্য করতে রাজি হননি। অন্যদিকে অফিস সহায়ক আয়াত উদ্দিন দাবি করেন, হাজিরা খাতা চাওয়াকে কেন্দ্র করে তহশিলদার ক্ষিপ্ত হয়ে তাকে গালিগালাজ ও মারধর করেন।

প্রশাসনের বক্তব্য
রতন কুমার অধিকারী জানান, ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।