শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
জুড়ীতে সিএনজি চালক বলাই হত্যা: রহস্য উন্মোচন, মা-মেয়ে গ্রেপ্তার তাহিরপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধী বানিয়াচংয়ে যুবককে কুপিয়ে হত্যা, সিলেটে তরুণীকে হত্যা: প্রাক্তন স্বামী ও তার বন্ধুর মৃত্যুদণ্ড তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার সদর উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন, জুড়ীতে পানিতে ডুবে মামাতো-ফুফাতো দুই ভাইয়ের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে টমটম, চালক নিখোঁজ শ্রীমঙ্গলে ২১ বোতল ভারতীয় মদসহ ৩ জন গ্রেপ্তার জৈন্তাপুরে লরি থেকে পড়ে যাওয়া এস্কেভেটরের চাপায় চালকের মৃত্যু সিলেটে শিশুদের বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক বললেন, ‘মহিলাদের ভাল্লাগে না’

মৌলভীবাজারে একদিনে ৯টি এয়ারগান উদ্ধার করেছে র‌্যাব

সিলেটি চ্যানেল ডেস্ক
ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

 

সিলেটি চ্যানেল ডেস্ক প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২৬

মৌলভীবাজার জেলায় পৃথক অভিযান চালিয়ে একদিনে মোট ৯টি এয়ারগান উদ্ধার করেছে র‌্যাব-৯।

গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানাধীন দুটি আলাদা স্থানে অভিযান পরিচালনা করে এসব এয়ারগান উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

র‌্যাব-৯-এর গণমাধ্যম শাখা বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২৮ জানুয়ারি) রাতে জেলার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র সংক্রান্ত গোপন

তথ্যের ভিত্তিতে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হয়।
র‌্যাব জানায়, প্রথম অভিযানে বুধবার রাত সাড়ে ৯টার দিকে শ্রীমঙ্গল থানার মাধবপুর–পাত্রখোলা সড়কের পেচারপুল ব্রিজ সংলগ্ন একটি ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি প্লাস্টিকের বস্তার ভেতর পাঁচটি এয়ারগান উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এয়ারগানগুলো সেখানে দীর্ঘদিন ধরে ফেলে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এরপর একই দিন রাত আনুমানিক ১১টার দিকে শ্রীমঙ্গল–মৌলভীবাজার সড়ক সংলগ্ন একটি ভিটার পাশে ঝোপের ভেতর থেকে আরও চারটি এয়ারগান উদ্ধার করে র‌্যাব। দুটি অভিযানের ক্ষেত্রেই সংশ্লিষ্ট এলাকায় তল্লাশি চালানো হলেও কোনো সন্দেহভাজন ব্যক্তি বা অস্ত্রের মালিককে শনাক্ত করা সম্ভব হয়নি।

র‌্যাব-৯-এর গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধার করা এয়ারগানগুলোর বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য উদ্ধারকৃত এয়ারগানগুলো সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী ধারণা করছে, এসব এয়ারগান অবৈধভাবে মজুত অথবা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে রাখা হতে পারে।

বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‌্যাব।