সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

মৌলভীবাজার-১ আসনে খেলাফত মজলিস প্রার্থী লোকমান আহমদের মনোনয়ন ফরম সংগ্রহ

মৌলভীবাজার প্রতিনিধ

 

মৌলভীবাজার প্রতিনিধি | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ | ০৩:৪২ পিএম

ছবি সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-১ (বড়লেখা–জুড়ী) আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা লোকমান আহমদ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মৌলভীবাজার-১ আসনের সহকারী রিটার্নিং অফিসার ও বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা নির্বাচন অফিসার হাফিজুর রহমান।

মনোনয়ন ফরম সংগ্রহকালে প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের স্থানীয় ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন—
খেলাফত মজলিস বড়লেখা উপজেলা সভাপতি কাজী মাওলানা এনামুল হক,
জুড়ী উপজেলা সভাপতি মাওলানা আব্দুস সহিদ,
সহ-সভাপতি মাওলানা কাওছার আহমদ,
সাধারণ সম্পাদক ফয়ছল আলম স্বপন।

মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে মৌলভীবাজার-১ আসনে খেলাফত মজলিসের নির্বাচনী তৎপরতা আরও জোরদার হয়েছে বলে জানিয়েছেন দলীয় নেতারা।