শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জুড়ীতে সিএনজি চালক বলাই হত্যা: রহস্য উন্মোচন, মা-মেয়ে গ্রেপ্তার তাহিরপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধী বানিয়াচংয়ে যুবককে কুপিয়ে হত্যা, সিলেটে তরুণীকে হত্যা: প্রাক্তন স্বামী ও তার বন্ধুর মৃত্যুদণ্ড তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার সদর উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন, জুড়ীতে পানিতে ডুবে মামাতো-ফুফাতো দুই ভাইয়ের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে টমটম, চালক নিখোঁজ শ্রীমঙ্গলে ২১ বোতল ভারতীয় মদসহ ৩ জন গ্রেপ্তার জৈন্তাপুরে লরি থেকে পড়ে যাওয়া এস্কেভেটরের চাপায় চালকের মৃত্যু সিলেটে শিশুদের বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক বললেন, ‘মহিলাদের ভাল্লাগে না’

কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মমদুদ হোসেন গ্রেপ্তার

সিলেটি চ্যানেল প্রতিনিধি হিফজুর রহমান

 

রিপোর্টার বড়লেখা প্রতিনিধ,  ১৮, ডিসেম্বর ২০২৫

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান অভিযানের অংশ হিসেবে কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমদুদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কুলাউড়া থানা পুলিশের একটি দল ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকালে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

স্থানীয় এক ইউপি সদস্য জানান, বৃহস্পতিবার সকালে ইউপি চেয়ারম্যান মমদুদ হোসেন পরিষদের সকল সদস্যকে নিয়ে তার বাড়িতে একটি বৈঠকে বসেছিলেন। এ সময় সাদা পোশাকধারী একদল পুলিশ সেখানে উপস্থিত হয়ে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা মনিরুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ইউপি চেয়ারম্যান মমদুদ হোসেনের বিরুদ্ধে গত বছরের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় তিনি এজাহারভুক্ত আসামি ছিলেন।