মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
৫.৯০ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ! গ্রেপ্তার ৩, অধরাই মূলহোতারা চা শ্রমিক ইউনিয়নের দ্রুত নির্বাচনের দাবিতে শ্রীমঙ্গলে বিক্ষোভ ও মানববন্ধন জগন্নাথপুরে কীর্তন শেষে ফেরার পথে নৌকাডুবি: ২ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ আরও ২ তারেক রহমান দেশ চালাতে পারবেন না, উনি পরীক্ষায় ফেল করেছেন, তারেক রহমান কি জুলাইযোদ্ধাদের মেরে ফেলতে চান?’— প্রশ্ন এনসিপির ডা. মাহমুদা মিতুর হবিগঞ্জ শহরে ঢুকতে না পেরে রশিদপুর গ্যাসক্ষেত্র এলাকার রাস্তায় অবস্থান এনসিপির হামলার শিকার নাসিরুদ্দীন পাটোয়ারী ও সারজিস, আহত একাধিক সাংবাদিক সিলেটে একই দিনে পৃথক দুই সহিংসতায় স্কুলছাত্র ও যুবক নিহত, আহত কয়েকজন শেখ হাসিনার সঙ্গে ‘গোপনে ফোনালাপ’, পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের আমন্ত্রণ

কুলাউড়ায় সড়কে ধান শুকানোর নিস্ফল অবহেলায় দুই ভাইয়ের ম”র্মান্তিক মৃ’ত্যু

রিপোর্ট ইব্রাহিম আলী, সিলেটি চ্যানেল প্রতিনিধি

 

রিপোর্ট কুলাউড়া প্রতিনিধি। ১০ ডিসেম্বর ২০২৫

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সড়কের ওপর ধান শুকানোর অনিয়মের কারণে ঘটে গেছে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। এতে দুই চাচাতো ভাই প্রাণ হারিয়েছেন। ঘটনাটি আবারও সড়কে ফসল শুকানোর ভয়াবহ পরিণতি সামনে নিয়ে এলো।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের তালতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন তেলিবিল (তালতলা) গ্রামের বাসিন্দা ব্যবসায়ী মো. গিয়াস উদ্দিন (৫৫) ও তার চাচাতো ভাই জালাল আহমদ (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে বটতলা বাজারের দিকে যাওয়ার সময় তালতলা এলাকায় সড়কের ওপর শুকাতে দেওয়া সদ্য কাটা ধানের স্তূপে মোটরসাইকেল উঠলে চালক নিয়ন্ত্রণ হারান। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে উভয় আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

নিহতদের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ইউপি সদস্য মো. লোকমান আহমদ বলেন,
“সড়কের ওপর ধান শুকানো প্রতিবারই দুর্ঘটনার ঝুঁকি তৈরি করে। এই মৃত্যুগুলো আমাদের চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট।”

প্রশাসনিক নির্দেশনা ও আইনগত দিক

প্রশাসন ও ট্রাফিক পুলিশ বারবার সতর্ক করে আসছে যে, সড়ক ও মহাসড়কে কোনোভাবে ফসল, ভ্যান, নির্মাণসামগ্রী বা প্রতিবন্ধকতা সৃষ্টি করা আইনত দণ্ডনীয় অপরাধ।
বাংলাদেশ সড়ক পরিবহন আইন অনুযায়ী, জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জরিমানা ও আইনগত ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সার্বিক বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, সড়কে ফসল শুকানো বন্ধে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে এমন প্রাণঘাতী ঘটনা আর না ঘটে।

স্থানীয়দের দাবি, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং, মাইকিং ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম জোরদার করা হোক।