রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম:
শাহজালালের মাজারে পঞ্চম দফার গণনায় মিলল ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা, পাঁচ দফায় মোট ৩ কোটি ১৩ লাখ সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার কামাল আহমদকে, শ্রীমঙ্গলে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার দুর্ঘটনা, শিশুর মৃত্যু, আহত ৩ সুনামগঞ্জে বৃদ্ধ মাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ছেলে নুরু আলম আটক শ্রীমঙ্গলে ইয়াবা ও বিদেশি মদসহ গ্রেপ্তার ৩, অভিযানে কর্মকর্তাকে কামড় সিলেটে হাসপাতালের ভেতরে ১০ বছরের শিশুকে ধর্ষণের দায়ে সুমেল খাঁর যাবজ্জীবন মৌলভীবাজারে তরুণীসহ অনয় দেবনাথকে আটকের দাবি, মোবাইল ফোনে আপত্তিকর ভিডিও সিলেটের গোয়াইনঘাটে বদরুল আলম নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা শ্রীমঙ্গলে পুলিশের অভিযান, ২৯ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার তাহিরপুরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পাঁচ গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

ছোটলিখা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষককে হত্যাচেষ্টা: কিশোর হামলাকারী আটক,

বড়লেখা প্রতিনিধ

সিলেটি চ্যানেল বড়লেখা প্রতিনিধি | ৩ ডিসেম্বর ২০২৫

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ছোটলিখা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ছুরি দিয়ে হত্যার চেষ্টার অভিযোগে মো. হায়দার আহমদ (১৭) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয় ক্যাম্পাসে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

প্রধান শিক্ষক মো. উছমান আলী (৫৮) এ ঘটনায় বড়লেখা থানায় মামলা দায়ের করেছেন। আটক হায়দার উপজেলার জামকান্দি (কুলাউড়া) গ্রামের সামছুল ইসলামের ছেলে।

ঘটনার বিবরণ

মামলার তথ্য অনুযায়ী, বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা চলছিল। সকাল সাড়ে ১০টায় নবম শ্রেণির কৃষি শিক্ষার ব্যবহারিক পরীক্ষা শুরু হয়। এসময় শিক্ষার্থী রাশেদ আহমদ সজিব মোবাইল ফোন নিয়ে পরীক্ষার হলে প্রবেশের চেষ্টা করলে প্রধান শিক্ষক উছমান আলী ফোনটি জব্দ করে সহকারী প্রধান শিক্ষক অজয় চন্দ্র দাসের কাছে জমা রাখেন।

প্রায় ১০টা ৩০ মিনিটে রাশেদের ‘বন্ধু’ পরিচয় দিয়ে মো. হায়দার আহমদ প্রধান শিক্ষকের কক্ষের সামনে এসে জব্দ করা মোবাইল ফোনটি ফেরত চাইতে থাকে। হায়দার বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হওয়ায় প্রধান শিক্ষক তাকে ধমক দিয়ে স্কুল ত্যাগ করতে বলেন।

তখন হায়দার উত্তেজিত হয়ে কোমরে লুকানো বড় একটি ছুরি বের করে প্রধান শিক্ষক উছমান আলীর বুকের দিকে আঘাত করার চেষ্টা করে। শিক্ষক দ্রুত সরে দাঁড়ানোয় আঘাতটি লক্ষ্যভ্রষ্ট হয়।

প্রধান শিক্ষকের চিৎকারে অফিস সহায়ক সুমন আহমদ এগিয়ে গেলে তাকেও ছুরি দিয়ে আঘাতের চেষ্টা করে হায়দার। পরে উপস্থিত শিক্ষক ও কর্মচারীরা ধাওয়া করে তাকে ঘটনাস্থলেই আটক করেন।

প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম বিদ্যালয়ে উপস্থিত হন। পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে ইউএনও থানায় খবর দিলে পুলিশ এসে অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে।

পুলিশের বক্তব্য

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান,
“ছোটলিখা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ছুরি দিয়ে হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্ত হায়দার আহমদকে আটক করা হয়েছে এবং ব্যবহৃত ছুরিটিও জব্দ করা হয়েছে। প্রধান শিক্ষক উছমান আলী থানায় মামলা করেছেন। বৃহস্পতিবার আসামিকে আদালতে প্রেরণ করা হবে।”