রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম:

১৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ‘বাঙালীর পাঠশালা’র নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ

সিলেটি চ্যানেল ডেস্ক
ফাইল ছবি
ফাইল ছবি

 

সিলেটি চ্যানেল ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ‘বাঙালীর পাঠশালা’র উদ্যোগে নেতৃত্ব ও নির্বাচন কৌশল বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনের কৌশলই হোক, নেতৃত্ব শেখার কৌশল”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মশালাটি রাজনৈতিক ও সামাজিক নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত দিয়েছেন অংশগ্রহণকারীরা।

অনুষ্ঠানে প্রশিক্ষক ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আছাবুর রহমান, কো-অর্ডিনেটর, মৌলভীবাজার সদর।

তিনি নেতৃত্বের গুণাবলি, সংগঠন পরিচালনা, নির্বাচনকালীন কৌশল ও মাঠপর্যায়ে কার্যকর ভূমিকা পালনের বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানটির আয়োজন করে SOLE USA, সহযোগিতায় ছিল ট্রেনিং সেল, স্কুল অব লিডারশীপ, বাংলাদেশ চ্যাপ্টার।

ফাইল ছবি

ফাইল ছবি

কেন্দ্রীয় সংসদ কর্তৃক দায়িত্বপ্রাপ্ত (মৌলভীবাজার সদর-৩) হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বদরুল আলম শিপু, সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

 

এছাড়াও উপস্থিত ছিলেন
মনসুর আহমেদ রাফি, সদস্য সচিব, হাজী মহসিন হল শাখা, ঢাবি ছাত্রদল;
ওয়ার্ড বিএনপির সভাপতি মোশাহিদুর রহমান;
জহির আহমেদ, শ্রীমঙ্গল উপজেলার কো-অর্ডিনেটর;
জেলা জাসাস নেতা মওদুদ আহমেদ পাপ্পু;
সংবাদ প্রতিনিধি এম ডি রহিম বাদশা, মো. মানিক, দুরুদ আহমেদসহ আরও অনেকে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহরিয়ার ইমন, সানি, জনি, অলি ও রাফিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও তরুণ প্রতিনিধিরা।

বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দক্ষ নেতৃত্ব গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি অত্যন্ত জরুরি। ভবিষ্যতেও বাঙালীর পাঠশালার এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।