সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
চা শ্রমিক ইউনিয়নের দ্রুত নির্বাচনের দাবিতে শ্রীমঙ্গলে বিক্ষোভ ও মানববন্ধন জগন্নাথপুরে কীর্তন শেষে ফেরার পথে নৌকাডুবি: ২ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ আরও ২ তারেক রহমান দেশ চালাতে পারবেন না, উনি পরীক্ষায় ফেল করেছেন, তারেক রহমান কি জুলাইযোদ্ধাদের মেরে ফেলতে চান?’— প্রশ্ন এনসিপির ডা. মাহমুদা মিতুর হবিগঞ্জ শহরে ঢুকতে না পেরে রশিদপুর গ্যাসক্ষেত্র এলাকার রাস্তায় অবস্থান এনসিপির হামলার শিকার নাসিরুদ্দীন পাটোয়ারী ও সারজিস, আহত একাধিক সাংবাদিক সিলেটে একই দিনে পৃথক দুই সহিংসতায় স্কুলছাত্র ও যুবক নিহত, আহত কয়েকজন শেখ হাসিনার সঙ্গে ‘গোপনে ফোনালাপ’, পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের আমন্ত্রণ হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন,

নারী ভোটারদের উপস্থিতিতে বড়লেখায় ধানের শীষের উঠান বৈঠক,

বড়লেখা প্রতিনিধ
ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

 

বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার অন্তর্ভুক্ত ৬নং ওয়ার্ডে বিএনপির উদ্যোগে একটি নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে বড়লেখা পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার ফাহিমের নিজ বাড়িতে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা–জুড়ী) আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব নাসির উদ্দীন আহমেদ মিঠু সাহেবের সহধর্মিণী জনাবা ফৌজিয়া আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে জনাবা ফৌজিয়া আহমেদ বলেন, আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন,

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সাধারণ মানুষের কল্যাণে ফ্যামিলি কার্ড চালুর ঘোষণা দিয়েছেন। এজন্য নারী ভোটারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, সামনের নির্বাচনকে সামনে রেখে সবাইকে আরও সংগঠিত ও শক্তিশালীভাবে মাঠে কাজ করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রেহানা বেগম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, আমরা ইতোমধ্যে মাঠে কাজ শুরু করেছি। এখন ঘরে বসে থাকলে চলবে না, সবাইকে মাঠে নেমে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।

বৈঠকটি সঞ্চালনা করেন বড়লেখা পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার ফাহিম।
এ সময় রুকাইয়া আক্তার রিয়া, আয়শা আক্তারসহ স্থানীয় এলাকার বিপুল সংখ্যক নারী ভোটার ও বিএনপি সমর্থক নারী নেত্রী উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ ও মতবিনিময় করা হয়।