সিলেটি চ্যানেল ডেস্ক | ৩০ ডিসেম্বর ২০২৫
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর।
পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে এই তথ্য নিশ্চিত করে।
খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে বুধবার।
সেখানে উপস্থিত থাকবেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী ইসহাক দার, ভুটানের পররাষ্ট্র মন্ত্রী, এবং মালদ্বীপের রাষ্ট্রপতির প্রতিনিধি।
এছাড়া বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের দূতাবাসের কর্মকর্তারাও জানাজায় অংশ নেবেন।
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া।