সিলেটি চ্যানেল ডেস্ক প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫ |
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে আপিল করেছে রাষ্ট্রপক্ষ (প্রসিকিউশন)। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় দেওয়া আমৃত্যু কারাদণ্ডের রায় বাড়ানোর দাবিতে এই আপিল করা হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামীম। তিনি জানান, ট্রাইবুনাল-১ এর দেওয়া আমৃত্যু কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আনুষ্ঠানিকভাবে আপিল দায়ের করা হয়েছে।
প্রসিকিউটর গাজী এম এইচ তামীম বলেন, আইন অনুযায়ী আপিল দায়েরের পর ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির বিধান রয়েছে। অবকাশকালীন ছুটি শেষে মামলাটি নিষ্পত্তির জন্য চেম্বার আদালতে উপস্থাপন করা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ১৭ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের এই মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত করেন।