
সিলেটি চ্যানেল ডেস্ক ১৪ ডিসেম্বর ২০২৫
জৈন্তাপুরে যথাযোগ্য মর্যাদা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বীর মুক্তিযোদ্ধাগণের গণকবরে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার চিকনাগুল ইউনিয়নের কহাইগড় বীর মুক্তিযোদ্ধাগণের গণকবরে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা। পরে জৈন্তাপুর মডেল থানা পুলিশের পক্ষ থেকেও পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, পরিদর্শক (তদন্ত) মো. উছমান গনি এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ।
এছাড়াও উপস্থিত ছিলেন চিকনাগুল ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা মো. বুরহান উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জিলানী, উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তাপস চন্দ্র পাল, মুক্তিযোদ্ধা সন্তান মোমিন আহমেদ, শরীফ আহমেদসহ জৈন্তাপুর মডেল থানা পুলিশের সদস্যবৃন্দ ও অন্যান্যরা।