জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত : ১ ডিসেম্বর ২০২৫, সোমবার
ছবি সংগৃহীত,
মৌলভীবাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় এক পবিত্র দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) বিকেলে পৌর বিএনপির কার্যালয়, পশ্চিম বাজারে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। স্থানীয় নেত্রী, সদস্য ও এলাকার নারী নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি একটি মিলনমেলায় পরিণত হয়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি নাসরিন পারভিন।
অনুষ্ঠান পরিচালনা করেন মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুফিয়া রহমান ইতি।
এছাড়াও আলোচনায় অংশ নেন —
সাংগঠনিক সম্পাদক সুফিয়া সুলেমান কলি
সহ-সাংগঠনিক সম্পাদক আমেনা বেগম ডলি
সহ-সাধারণ সম্পাদক পপি আক্তার
স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুমাইয়া রহমান
আরো উপস্থিত ছিলেন মহিলা দলের কার্যনির্বাহী সদস্যগণ —
মনোয়ারা বেগম, মানি বেগম, সুমি আক্তার, নীপা চৌধুরী, লুৎফুন নাহার, রাবেয়া জান্নাত, রিমা বেগম, মর্জিনা আক্তার সহ অন্যান্য নেত্রীবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন,
“বেগম খালেদা জিয়া দেশের সম্পদ, বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রামে সবচেয়ে দৃঢ় নেতৃত্ব। তার সুস্থতার জন্য আমরা সকলে দোয়া করি এবং আল্লাহর দরবারে তার দ্রুত আরোগ্য কামনা করি।”
দোয়া পরিচালনা করেন স্থানীয় একজন ধর্মীয় ব্যক্তিত্ব, যেখানে দেশ ও জাতির শান্তি, কল্যাণ এবং বিএনপির সকল নেতাকর্মীর মঙ্গল কামনা করা হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত নেত্রীবৃন্দ বলেন, এই কঠিন সময়ে বেগম জিয়ার সুস্থতার জন্য সারা দেশেই দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে এবং মহিলা দল সবসময় নেত্রীর পাশে আছে এবং থাকবে।
